০১৯০১-৩৭৪৮১৭  |  cfbs.ctg@gmail.com

একতা • সঞ্চয় • শান্তি • প্রগতি

চট্টগ্রামের ফল ব্যবসায়ীদের
ঐক্যের প্রতীক

১৯৯০ সাল থেকে ফল ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ ও সেবায় আমরা নিবেদিত।

Activities

লক্ষ্য ও কার্যক্রম

গঠনতন্ত্রের ধারা-০৫ অনুযায়ী

সমাজ সেবা ও সাহায্য

গরীব ও অসহায় ছেলে-মেয়েদের বিবাহ ও লেখাপড়ায় সাহায্য করা। দুস্থ ব্যক্তির চিকিৎসা ও দুস্থ মৃতের সৎকার করা।

ব্যবসায়িক উন্নয়ন

সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসার সার্বিক উন্নতি। সংকট নিরসনে প্রশাসনের সাথে সমন্বয়।

সংস্কৃতি ও শিক্ষা

চিত্ত-বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠাগার ও আন্ত:ক্রীড়ার ব্যবস্থা করা। বেকারদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ।

দুর্যোগ মোকাবেলা

প্রাকৃতিক দূর্যোগে সরকার অথবা জনগণের সহযোগিতায় ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা চালানো।

About Us

আমাদের সম্পর্কে

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি ১৯৯০ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ীদের কল্যাণ, একতা, সঞ্চয়, শান্তি ও প্রগতি।

আমরা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থই রক্ষা করি না, বরং সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের রয়েছে একটি শক্তিশালী গঠনতন্ত্র যা সংগঠনের শৃঙ্খলা বজায় রাখে।

About CFBS